ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ রাত ১১:২৭

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার লেকগুলো দূষণমুক্ত করা এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সভা আজ বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহমদ সোহেল মনজুরের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব জনাব মো. আব্দুল মতিন, অতিরিক্ত সচিব জনাব মো. সারোয়ার আলম এবং রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব এরাদুল হক উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর লেকগুলোর বিদ্যমান দূষণ পরিস্থিতি, দূষণের উৎস চিহ্নিতকরণ, পানির গুণগত মান উন্নয়ন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, যেসব ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে, সেসব ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে।

এ ছাড়া, সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের স্ট্রাকচারাল ডিজাইন রাজউক থেকে অনুমোদন নিতে হবে। এ-সংক্রান্ত আবেদন প্রাপ্তির তিন দিনের মধ্যে রাজউককে তা নিষ্পত্তি করতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সংস্থান রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। অন্যথায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল হাসান; প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কে এম মোহাম্মদ হুমায়ুন কবীর; গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সুমন; বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট সাকিফ এ তাবানী ও সেক্রেটারি জেনারেল এ টি এম মতিন; বনানী সোসাইটির প্রেসিডেন্ট শওকত আলী ভূঁইয়া দিলন এবং নিকেতন সোসাইটির সেক্রেটারি জেনারেল রেজাউল করিম চৌধুরী আরিফসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

এমএসএম / এমএসএম

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান

অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২

শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি

এআই ও টেকসই পর্যটনকে গুরুত্ব দিয়ে ২৯ অক্টোবর শুরু হচ্ছে বিটিটিএফ ২০২৬

বীর মুক্তিযোদ্ধার দাফন ও গার্ড অব অনারে বাধা দেওয়ার ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তীব্র নিন্দা

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলার সিদ্ধান্ত

মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ

চেতনায় নজরুল শীর্ষক আলোচনা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভা