ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩১-১০-২০২৬ বিকাল ৫:৪৯

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ভুয়া Google Form তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ধরনের অননুমোদিত ফরমে ব্যক্তিগত তথ্য ও অর্থ লেনদেন না করার জন্য জনসাধারণকে সতর্ক করেছে বিমান কর্তৃপক্ষ।
৩১ অক্টোবর বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি অননুমোদিত Google Form-এর মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে ওই ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই। কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি।
বিমান কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ অনুমোদনের পর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য Teletalk-এর নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। এ ছাড়া বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ অবস্থায় বিমানের নামে প্রচারিত কোনো অননুমোদিত Google Form কিংবা অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য প্রদান ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত Teletalk নিয়োগ পোর্টাল থেকে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে এ সতর্কবার্তা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এমএসএম / এমএসএম

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন