ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা (রা.)-এর হিফজ সম্পন্নকারী ৭০ জন শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি ও ‘হাফেজে কুরআন সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষাসহ হিফজ সম্পন্নকারী এই কৃতি শিক্ষার্থীদের পিতাদেরও বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ডেমরার এক জমকালো পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইতমিনান বোর্ড কর্তৃক পরিচালিত মাদ্রাসা আবু হুরায়রা (রা.) এবং ইতমিনান বালিকা হিফজুল কুরআন মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী। কৃতী হাফেজে কুরআনদের দস্তারবন্দী ও পাগড়ি পরিধান করান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিবুল্লাহিল বাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে এই প্রথম হিফজ শিক্ষার সাথে জেনারেল শিক্ষার এমন চমৎকার সমন্বয় ঘটিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৬ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণীর মাঝেই জেনারেল পাঠ্যক্রমের পাশাপাশি ৭০ জন শিক্ষার্থী সম্পূর্ণ কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছে। বর্তমানে ডেমরা থানা এলাকায় এই প্রতিষ্ঠানের ১১টি শাখা রয়েছে, যেখানে প্লে থেকে দশম শ্রেণী এবং নূরানী থেকে কাফিয়া জামাত পর্যন্ত আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে কওমি ও ন্যাশনাল কারিকুলামের সমন্বয়ে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষাও দিচ্ছে।
উল্লেখ্য, মাদ্রাসা আবু হুরায়রা (রা.) এ পর্যন্ত ৭০০ জন হাফেজে কুরআন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি একাধিকবার মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনসহ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বেশ কয়েকবার মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে
এমএসএম / এমএসএম
ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬