ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৩:৪৯

তুরস্কে ২০১৭ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ কারী শেখ নাজির উল্লাহকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

গত সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে শেখ নাজির উল্লাহ বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার এ অর্জন কোরআনের হিফজ ও তিলাওয়াতের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজ সমাপনকারী ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান এবং তাদের অভিভাবকদের সম্মানিত করার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজে কোরআন ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, হিফজ কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআনের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের সম্মানিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি