ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-৪-২০২৬ রাত ১০:৫০

মাদকের ভয়াবহতা ও আমাদের করণীয়’ শীর্ষক কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬ আয়োজন করেছে বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ। 

আজ বুধবার রাজধানী উত্তরা ৬ নং সেক্টরস্থ উত্তরা কমিউনিটি সেন্টারে উলামা আইম্মা পরিষদের এ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উক্ত সম্মেলনের বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি  হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি মুফতি কিফায়াতুল্লাহ আজহারী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান,মুফতি লুৎফর রহমান ফরায়েজী  মুফতি রিজওয়ান রফিকী, মুফতি মহিউদ্দিন হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, ভয়াবহ এই নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন গড়ে তুলতে হবে। 

তিনি আরো বলেন, আমি বৃহত্তর উত্তরার সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের সাথে অতীতে ও ছিলাম এখনো আছি ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ। হেযবুত তাওহীদের বিষয় তিনি বলেন,  ইসলামের পক্ষে কোরআন হাদিসের বিষয়ে আমি ওনাদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিবো। 

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ মোস্তফা জামান বলেন, “মাদক আজ আমাদের সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগজনক।”

তিনি বলেন, “মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, বরং পরিবার, সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রতিটি মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা গড়ে তুলতে হবে।

মোস্তফা জামান আরও বলেন, “রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও আলেম সমাজ একসাথে কাজ করলে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব। যুব সমাজকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

সম্মেলনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের ২০২৩ সালের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতিবছর ৪৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকা পাচার হয়ে যায়। মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীক্ষা অনুযায়ী, দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ১ কোটি ১৭ লাখ। এর মধ্যে পুরুষ ৭৭ লাখ ৬০ হাজার, নারী ২ লাখ ৮৫ হাজার এবং শিশু-কিশোর ২ লাখ ৫৫ হাজার।

সমীক্ষায় বলা হয়, মাদকাসক্তদের মধ্যে প্রায় ৬১ লাখ গাঁজায়, ২৩ লাখ ইয়াবায়, ২০ লাখ ২৪ হাজার মদ্যপানে, ৩ লাখ ৪৬ হাজার ফেনসিডিল ও সমজাতীয় মাদকে এবং ৩ লাখ ২০ হাজার মানুষ হেরোইনে আসক্ত। এছাড়া প্রায় ৩ লাখ মানুষ ঘুমের ওষুধ, ১ লাখ ৬০ হাজার ড্যান্ডির মতো আঠা এবং ৩৯ হাজার মানুষ শিরায় মাদক গ্রহণ করেন। 

কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা বলেন, মাদকের থাবায় তরুণদের একাংশের জীবন নষ্ট হচ্ছে, পরিবারে বাড়ছে অশান্তি, মাদকাসক্তরা চুরি, ছিনতাই, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে, কিডনি বিকল, এইডসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসায় ব্যয় হচ্ছে বিপুল অর্থ।

ইসলামের দৃষ্টিকোণ থেকে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বলা হয়, কুরআনের সূরা মায়িদার ৯০ ও ৯১ নম্বর আয়াতে মদ, জুয়াসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্যকে শয়তানের অপবিত্র কাজ হিসেবে উল্লেখ করে তা থেকে বিরত থাকতে বলা হয়েছে। হাদিসের বরাতে বলা হয়, ‘মদ সব অনিষ্টের মূল’।

সম্মেলন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, যুব সমাজকে রক্ষা ও দেশের সম্পদ পাচার রোধে এখনই মাদকের বিস্তার রুখে দেওয়া জরুরি। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের ইমাম ও আলেম সমাজকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।সম্মেলনে উত্তরা ও আশপাশের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষকসহ কয়েকশ প্রতিনিধি অংশ নেন।

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন