বিতর্কিত গ্রেডেশন তালিকার ভিত্তিতে পদোন্নতি প্রক্রিয় চ্যালেঞ্জ
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
বন বিভাগের ফরেস্ট গার্ডদের পদোন্নতি নিয়ে চলমান সংকটে এবার আইনি হস্তক্ষেপ শুরু হয়েছে। দীর্ঘ চার দশকের বঞ্চনা, পদোন্নতি বাণিজ্যের অভিযোগ এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে ফরেস্ট গার্ডদের (বন প্রহরী) অধিকারের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকা-এর সাম্প্রতিক এক আদেশে বন বিভাগের বিতর্কিত গ্রেডেশন তালিকা এবং পদোন্নতি প্রক্রিয়া নিয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য (জেলা জজ) মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বিবাদীদের (মন্ত্রণালয় ও বন অধিদপ্তর) প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আদেশে কেন ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের বিতর্কিত চূড়ান্ত গ্রেডেশন তালিকা (স্মারক নং- ১৮৫৩) এবং পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশ অবৈধ ও আইনগত ভিত্তিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। এই নির্দেশনাটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরাসরি প্রেরণ করা হয়েছে।
মো. ওমর ফারুক ও অন্যান্যদের দায়ের করা (এ.টি মামলা নং- ১১০/২০২৬) মামলায় বিবাদী করা হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, পিটিশনাররা বিভিন্ন প্রকল্পের অধীনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়ে পরবর্তীতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত ও নিয়মিত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে তাদের প্রথম নিয়োগের তারিখের পরিবর্তে ‘নিয়মিতকরণের তারিখ’ থেকে জ্যেষ্ঠতা গণনা করেছে, যা তাদের অধিকার চরমভাবে লঙ্ঘন করা করেছে।
তদন্তে উঠে এসেছে, প্রায় ৪৫০ জন ফরেস্ট গার্ডের পদোন্নতি নিশ্চিত করার নামে প্রধান বন সংরক্ষকের আত্মীয় পরিচয়দানকারী সাবেক অফিস সহকারী আশরাফুল আলম ( অবঃ) আসলাম হোসেন এবং মোজাম্মেল হোসেন ও আবুল হোসেন ফরেষ্ট গার্ড এদের সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকার অবৈধ লেনদেন করেছে বলে অভিযোগ উঠেছে। এরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জুনিয়রদের সিনিয়র করে গ্রেডেশন তৈরী করে প্রকৃত সিনিয়রদের আত্মসম্মানে আঘাত করে এবং মানসিক আক্রান্ত করে দিয়েছে। তারা বিধিমালা লঙ্ঘন করে জুনিয়রদের সিনিয়রিটি তালিকায় আগে রাখার মাধ্যমে এই বিশাল অর্থ হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি।
আদেশে আরও উল্লেখ করা হয় যে, পিটিশনাররা এর আগেও এই গ্রেডেশন তালিকা নিয়ে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনিকভাবে সমাধানের আশ্বাস (নিশ্চয়তা) দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই ফরেস্ট গার্ডরা তাদের আগের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছিলেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, প্রশাসনিক সমাধান না করে উল্টো গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে (স্মারক নং- ১৩৪) সেই বিতর্কিত তালিকার ভিত্তিতেই পদোন্নতি কার্যক্রম শুরু করার অফিস আদেশ জারি করা হয়। আদালতের ভাষায় এটি পিটিশনারদের অধিকার ও জ্যেষ্ঠতাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে।
বিষয়গুলো আমলে নিয়ে মামলাটি ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে এবং বিবাদীদের ওপর নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ২৪ জুন ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালতের এই আদেশের ফলে বন বিভাগের বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়া এখন আইনি বাধার মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে সাধারণ ফরেস্ট গার্ডদের দাবি প্রধানমন্ত্রী, বন মন্ত্রীসহ প্রধান বন সংরক্ষক যদি সদিচ্ছা পোষণ করেন, তবে একটি ‘নির্বাহী আদেশের‘ মাধ্যমে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ হতে জ্যেষ্ঠতা নিশ্চিত করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন বলে সংশ্লিষ্ট ভুক্তভোগিরা মনে করেন।
এমএসএম / এমএসএম
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা
মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার