ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৩:৪৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় কেন্দ্রটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী Afroza Khanam, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী M. Rashiduzzaman Millat, এমপি।
নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা জানান। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, আকাশসীমার ধারণক্ষমতা বাড়বে এবং নিরাপত্তা ঝুঁকি হ্রাস পাবে। উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্বও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বেবিচক-এর সদস্য (এটিএম) এয়ার কমডোর Md. Noor-e-Alam। এছাড়া বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব Fahmida Akhtar, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল Md Mostafa Mahmood Siddiq এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেবিচক-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এর ফলে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে আকাশপথ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
সচিব ফাহমিদা আখতার বলেন, এই উদ্যোগ দেশের আকাশপথ ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনবে এবং নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করবে। বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের সীমাবদ্ধতা কাটিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও জানান, নতুন এই সিস্টেমের মাধ্যমে সমন্বিত ফ্লাইট ডাটা প্রসেসিং, রাডার ও ADS-B প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়েছে। এর ফলে রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে, যা ফ্লাইট বিলম্ব কমানো, জ্বালানি সাশ্রয় এবং ওভারফ্লাইট রাজস্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার