ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৩:৪০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতালের কম্পিউটার অপারেটর ও প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ। 

 বিষয়টি নিশ্চিত করেছেন সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুল্লাহ মুন্সী।  শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক সকালের সময়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই চক্রের সঙ্গে হাসপাতালের আর কেউ জড়িত আছে কি না তা নিয়েও তদন্ত করা হচ্ছে।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে সুপার স্পেশালাইজড হাসপাতালে বেজমেন্ট থেকে চুরির ঘটনা ঘটে। একটি চক্র হাসপাতালের নির্মাণ কাজের মালামাল লুট করে নিয়ে যায় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন