শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজধানীর উত্তরা তুরাগে অবস্থিত শহীদ মডেল স্কুল এন্ড কলেজের কামারপাড়া শাখায় বুধবার (২২ এপ্রিল ২০২৬) জাঁকজমকপূর্ণ পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া শাখার অধ্যক্ষ ড. দেওয়ান মোহাম্মদ এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এডুকেশন ফ্যামিলির পরিচালক ডা. রাকিব শহীদ রুমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা সেক্টর-৯ শাখার অধ্যক্ষ ফয়সাল কবির সুমন, অ্যাডমিন অফিসার মাইনুদ্দিন, কামারপাড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ খালিদ খান এবং বিশিষ্ট সমাজসেবক হাজী সুরুজ।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জাহানারা কবীর লাকি, আমেনা খাতুন এবং জাকির হোসেন।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ধাপে ধাপে প্রায় ২২৩ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শতাধিক অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রাকিব শহীদ রুমি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শহীদ এডুকেশন ফ্যামিলি সবসময় আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ ড. দেওয়ান মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, “আমরা শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ নাগরিক গড়ে তুলতে চাই। ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত চেতনা বাড়াতে সহায়তা করে।
তিনি আরও বলেন, আজকের এই অংশগ্রহণই প্রমাণ করে আমাদের শিক্ষার্থীরা মেধা ও প্রতিভায় সমৃদ্ধ।
অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে।
পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এমএসএম / এমএসএম
রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
Link Copied