ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় দুইজন করে পুলিশ নিয়োগের দাবি জাতীয় সংলাপে ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ১২:১০

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত জাতীয় সংলাপে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার বলেছেন,নির্বাচনকালীন সময়ে দেশের প্রতিটি রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিবকে ব্যক্তিগত নিরাপত্তা ও সিকিউরিটির স্বার্থে কমপক্ষে দুইজন করে পুলিশ প্রদান করা জরুরি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আয়োজিত “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক মাহামুদুল হাসান নিজামী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ। সংলাপে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,
সামছুল আলম চৌধুরী সুরমা ভাই (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ গণতান্ত্রিক দল-বিডিপি), আতা উল্লাহ্ খান আতা সভাপতি, গণ আজাদ লীগ, আবু আহাদ আল মামুন (দীপু মীর) চেয়ারম্যান, জাতীয় একতা পার্টি, সাবের হোসেন কাজী সাব্বির সভাপতি, এনসিবি, কাজী মনিরুল ইসলাম মনির সভাপতি, পল্লী উন্নয়ন পার্টি,
মনসুর রহমান পাশা চেয়ারম্যান, জাতীয় জনতা লীগ মাওলানা আরিফুর রহমান সভাপতি, ন্যাশনাল মুসলিম লীগ, সৈয়দ শামসুল হোসেন চেয়ারম্যান, বাংলাদেশ প্রগতিশীল পার্টি, এস এম জাকির হোসেন নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ একুশে পার্টি, মাওলানা কাজী মনিরুজ্জামান চেয়ারম্যান, শানে আউলিয়া বাংলাদেশ,
এছাড়াও উপস্থিত ছিলেন এস এম আবু তাহের, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, মোঃ জসিমসহ আরও অনেকে। সভাপতির সমাপনী বক্তব্যে ডা. এস এম সরওয়ার বলেন দেশের বর্তমান ক্রান্তিকালে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সুন্দর ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে জাতীয় নিরাপত্তা ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি। সরকারকে নিবন্ধিত ও অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও আলোচনায় বসা উচিত। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে সকল রাজনৈতিক দলের নেতৃত্ব নিরাপদ থাকলে নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। তাই প্রতিটি দলের চেয়ারম্যান ও মহাসচিবের জন্য দুইজন করে নিরাপত্তা পুলিশ প্রদান করা প্রয়োজন। উক্ত সংলাপে দেশের ৪০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভবিষ্যতেও সংলাপ ও সহযোগিতার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরিশেষে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি ডা. এস এম সরওয়ার সংলাপের সমাপ্তি ঘোষণা করেন।

Aminur / Aminur

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত