ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ২:১২

উত্তরার প্রাইভেট স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং হাসপাতাল পরিচালনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশন”-এর মতবিনিময় সভা। ৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে উত্তরার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ল্যাব ওয়ান হসপিটালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ সালাউদ্দিন শাহ। সভায় উত্তরার অধিকাংশ প্রাইভেট হসপিটালের শীর্ষ কর্তাব্যক্তিবৃন্দ স্বাস্থ্যসেবার মান, জরুরি সেবা, রোগী পরিচালনা ব্যবস্থা, চিকিৎসা সংশ্লিষ্ট সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত বক্তারা বলেন—উত্তরায় প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে, তাই মানসম্মত চিকিৎসা এবং জরুরি সেবা নিশ্চিত করতে সব হাসপাতালের সম্মিলিত পরিকল্পনা অত্যন্ত জরুরি। আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, খুব শিগগিরই সকল হাসপাতাল মালিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী যৌথ কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। সভায় উপস্থিত ছিলেন—ক্রিসেন্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আরিফুর রহমান, লুবানা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ জহিরুল ইসলাম, হাইকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এন এ খান ইমরান, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, ইউএসবি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক, গ্রিনল্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজর (অবঃ) সুরাইয়া বেগম, ক্রিসেন্ট হসপিটালের ডাইরেক্টর জাহিদুল হক মিতু, আরএমসি হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর নির্মল পাল, লেক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সুমন পাটওয়ারী, রেডিকেল হসপিটালের ডিরেক্টর অপারেশন মোঃ মশিউর রহমান, রেডিকেল হসপিটালের ডিরেক্টর মোঃ আকতার হোসেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর ফজলুর রহমান, মিমি হসপিটালের এডমিন ম্যানেজার মোঃ মহিন, ওমেগা হসপিটালের ম্যানেজার সাইমুন আলম প্রমুখ। সভা শেষে উপস্থিত সদস্যরা বলেন—রোগী সেবার মানোন্নয়নই হবে এই এসোসিয়েশনের প্রধান লক্ষ্য, পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বয়, চিকিৎসা খরচে স্বচ্ছতা, জরুরি ব্যবস্থাপনা এবং সেবা নিশ্চিতে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন