ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মহাসমাবেশ

নাক, কান, গলা ইন্সটিটিউটে 'হেড নেক ক্যান্সার কংগ্রেস' শুরু,


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ২:৩৩

দেশের নাক, কান, গলা (ইএনটি) রোগের চিকিৎসায় কেন্দ্রীয় প্রতিষ্ঠান, জাতীয় নাক, কান, গলা ইন্সটিটিউটে (ন্যাশনাল ইএনটি ইনস্টিটিউট) আজ, ৮ নভেম্বর, '২য় ন্যাশনাল হেড নেক ক্যান্সার অ্যান্ড থাইরয়েড কংগ্রেস ২০২৫' শীর্ষক তিন দিনব্যাপী মহাসমাবেশ শুরু হয়েছে। আজ সকালে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর এবং সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. মো. আবদুল করিম।

ক্যান্সার চিকিৎসার সর্বশেষ বৈজ্ঞানিক উন্নয়ন নিয়ে বৈজ্ঞানিক আলোচনা ও মত বিনিময়ের উদ্দেশ্যে ৯ ও ১০ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশ ও বিদেশের প্রায় ৪৫০ জন বিশেষজ্ঞ ও শিক্ষার্থী চিকিৎসক এতে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বিশেষজ্ঞগণ তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি ও বিদেশি সার্জনগণ সহস্তে অপারেশন করবেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের সরাসরি উত্তর দিবেন। এছাড়া, বিশ্বসেরা পাঁচজন বিশেষজ্ঞ এ কংগ্রেস উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা করবেন।

হেড নেক ক্যান্সার এবং থাইরয়েড একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা। হাসপাতাল সংশ্লিষ্টরা আশা করছেন, এর মোকাবেলায় এই কংগ্রেস সংশ্লিষ্ট চিকিৎসকদের এ বিষয়ের আধুনিক জ্ঞানের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিবে এবং তাদের কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। প্রতিদিন যেখানে প্রায় এক হাজারের মতো রোগী চিকিৎসার জন্য আসেন, সেখানে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে এই শিক্ষামূলক মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রতিষ্ঠানটি নিবিড় প্রস্তুতি নিয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন