ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসি চিত্রায়ণ হয়েছে বিএফডিসিতে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:১৩

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্যকে কেন্দ্র করে একটি নতুন ও মনোমুগ্ধকর টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) নির্মাণ করেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে গতকাল (১৯ অক্টোবর, রবিবার) এই টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে। ব্র্যান্ডটির নতুন প্রচারণামূলক উদ্যোগে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে এই টিভিসিতে অভিনয় করেছেন এ প্রজন্মের বেশ কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী। নতুন এই টিভিসি স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, ডিজাইনে বৈচিত্র্য এবং আধুনিকতার বার্তা তুলে ধরবে। ব্র্যান্ডটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, বিজ্ঞাপনটি প্রচারের পর স্টেপ ফুটওয়্যারের বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ড ইমেজ আরও সুদৃঢ় হবে। শিগগিরই এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। টিভিসি চিত্রায়ণ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, "বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের অগ্রযাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য শুধু স্টাইল বা ফ্যাশনের নয়, বরং আরাম, আস্থা এবং দেশীয় গর্বের প্রতীক। আশা করছি, এই বিজ্ঞাপনটি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে—নিজের পছন্দে, নিজের স্টাইলে, আত্মবিশ্বাসীভাবে জীবনযাপন করতে।" বর্ণাঢ্য এই টিভিসি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, "আমরা চাই, গ্রাহকরা শুধু জুতো নয়, একটি অভিজ্ঞতা অনুভব করুন—যেটি তাদের প্রতিদিনের আত্মবিশ্বাসের অংশ হয়ে ওঠে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসাই স্টেপ ফুটওয়্যারকে আজকের অবস্থানে এনেছে। আমরা এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে স্থানীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করছে। এই টিভিসি আমাদের সেই যাত্রার পরবর্তী অধ্যায়, যা ব্র্যান্ডের নতুন ভাবনা, নতুন প্রাণ ও নতুন পরিচয় তুলে ধরবে।" এই জাঁকজমকপূর্ণ টিভিসি নির্মাণের দায়িত্ব পালন করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন, যারা ১৯৮৯ সাল থেকে বিজ্ঞাপন নির্মাণের অঙ্গনে পেশাদারিত্ব, সৃজনশীলতা ও বিশ্বাসযোগ্যতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন