বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
‘সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকবে বিএনপিঃ ডা. হারুন আল রশীদ
৮ নভেম্বর ২০২৫ ইং, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। এছাড়াও ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু, সহ দপ্তর সম্পাদক ডা. আবুনূর মো. মাসুদ রানা ও ডা. শফিকুল ইসলাম সহ ড্যাব কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, "৭ই নভেম্বর, ৮৯-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা।" তিনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা সব সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় পূর্বে যে ভূমিকা পালন করেছে, আগামী দিনেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে সেই ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের