ড্যাফোডিল পলিটেকনিকে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
গতকাল ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নবীন বরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ শতাধিক নতুন শিক্ষার্থীকে স্বাগত জানাতে এই আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক এবং উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবীন বরণ ২০২৫-এর মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় মিউজিক, ডান্স, কালচারাল পারফর্মেন্সসহ ছিল বিশেষ আয়োজন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বোর্ড ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায়, ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেড অফ হিউম্যান রিসোর্স এসি আই মটর অমিত কুমার চৌধুরী, গণযোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ শফিকুল আলম (এফসিএস, এফসিএমএ, ASST Project), নকিব গ্রুপের চেয়ারম্যান নিশাত নারগিস এবং নির্বাহী পরিচালক (কারিগরি শিক্ষা বোর্ড) রথীন্দ্রনাথ দাস। সভাপতি তার বক্তব্যে প্রিন্সিপাল জহিরুল ইসলাম বলেন, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনার উন্নতি নয়, বরং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সব সময় সচেষ্ট।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো