আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থীদের নিয়ে ডিএসইতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসাবে গত ৬ নভেম্বর, ২০২৫ তারিখে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর এমবিএ এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমের নেতৃত্বে শিক্ষার্থীবৃন্দ ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন এআইইউবি এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেনিলো জি. মর্জিয়া (Danilo G. Morgia)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই'র পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান (অব :)। ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান প্রতিনিধিবৃন্দকে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতার অংশ হিসেবে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, স্টক মার্কেট অপারেশন্স, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো