'সময়ের সাথে বিজয়ের পথে' শ্লোগানে আইসিবি ইসলামিক ব্যাংকের পক্ষকালব্যাপী সেবাপক্ষ-২০২৫ এর সূচনা
'সময়ের সাথে বিজয়ের পথে' এই শ্লোগানকে সামনে রেখে ৮ -২২ নভেম্বর ২০২৫ মেয়াদে পক্ষকাল ব্যাপী সেবাপক্ষ-২০২৫ পালন করতে যাচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক। এর অংশ হিসেবে সারা দেশের সকল শাখা পৃথক পৃথকভাবে আনন্দ র্যালী আয়োজনের মাধ্যমে সেবা পক্ষের সূচনা করেছে। প্রধান কার্যালয়ের আনন্দ র্যালীটি কাওরান বাজারস্থ টি, কে ভবন হতে শুরু করে টিসিবি ভবন চত্বরে শেষ হয়। অতঃপর টিসিবি ভবনের অডিটরিয়ামে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সেবাপক্ষের উদ্বোধনী ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমান অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ডঃ সুমন্ত কুমার সাহা (আইসিবি ইসলামিক ব্যাংকে প্রেষণে নিয়োজিত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস মাল্টি স্পেশিয়ালিটি হসপিটালের নির্বাহি কর্মকর্তা জনাব সৈয়দ জাহিদ হোসাইন, ক্রাউন ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহরিয়ার পান্না, আকিজ মটরস এর ব্রান্ড এডভাইজর জনাব আবু সাইদ, সজন গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির এবং সজন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান, রাহাত খলিল এন্ড এসোসিয়েটস এর হেড অব চেম্বার জনাব রাহাত খলিল, জমাদ্দার রিয়েল স্টেট এর চেয়ারম্যান জনাব মামুন হুসেন বাবলু, ইউনিটি ইনোভেটিব ফ্যাশন লিঃ এর স্বত্বাধিকার জনাব ফরিদ হোসেন, টাক্স বিডির চেয়ারম্যান আফসানা নূর, বুসরা সিকিউরিটি সার্ভিস এর চেয়ারম্যান জনাব লিয়াকত আলী। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তা এবং গ্রাহকগণ তাদের অভিমত ব্যক্ত করেন এবং আইসিবি ইসলামিক ব্যাংকের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও আকিজ মটরস, সজন গ্রুপ, ফিউচার এডুকেশন, ডক্টরস মাল্টি স্পেশিয়ালিটি হসপিটালসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের যাবতীয়/আংশিক লেনদেন কার্যক্রম আইসিবি ইসলামিক ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো