গৃহস্থালী গ্যাস সরঞ্জামাদির নিরাপত্তা মান নিশ্চিত করতে বিএসটিআই, পেট্রোবাংলা ও এডিবির যৌথ কর্মশালা অনুষ্ঠিত
গৃহস্থালী গ্যাস রান্নার সরঞ্জামাদির জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ উদ্যোগে আজ রোববার ঢাকায় "সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডোমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস" (Safety Standards for Domestic Gas Cooking Appliances) শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রচারমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্যাস দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা জোরদার করাই ছিল এই সভার মূল লক্ষ্য। বিএসটিআই'র পরিচালক (মান) প্রকৌশলী মো: সাইদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলার পরিচালক (পরিকল্পনা) মো: রেজানুর রহমান, বিশেষ অতিথি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং (Hoe Yan Jeong), ইন্টারন্যাশনাল গ্যাস অ্যাপ্লায়েন্সেস সেফটি স্ট্যান্ডার্ডস স্পেশালিস্ট ক্রিস ইভান্স (Chris Evans)। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাণ-আরএফএলসহ বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সভায় সংশ্লিষ্ট বিষয়ের বাংলাদেশ মান (বিডিএস) বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করা, বাজার তদারকি, ভোক্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, পরীক্ষাগার প্রতিষ্ঠা, নিরাপত্তা সংক্রান্ত আরো নতুন নতুন মান প্রণয়ন করার সুপারিশ তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে বিএসটিআই-এর পরিচালক (মান) মো: সাইদুল ইসলাম, সভায় প্রদত্ত সুপারিশমালা সরকারের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের গ্যাস সরঞ্জামাদির মান উন্নত করে জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো