মনপুরার সরু রাস্তা দুই লেনের কার্পেটিং করার আশ্বাস দেন নূরুল ইসলাম নয়ন
ভোলা জেলা মনপুরা উপজেলা'র দেড় লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম আর সিসি ঢালাই এর রাস্তা । তবে রাস্তা সরু হওয়ায় মনপুরার দেড় লাখ মানুষ ও ঘুরতে আসা পর্যটকদের দুর্ভোগের শেষ নেই, ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা।
সারাদেশের সড়কগুলোতে একাধিক লেন থাকলেও এখনো ২ লেনের কার্পেটিং সড়কের মুখ দেখেনি মনপুরার মানুষ । কিন্তু মনপুরার দেড় লাখ মানুষের চলাচলের সড়কগুলো সরু । এছাড়া এ সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে চলছে মটর সাইকেল, অবৈধ যান টমটম, নসিমন, অটোরিক্সা ও টেম্পো । এতেও বাড়ছে দুর্ভোগ-দুর্ঘটনা। সরু রাস্তা ও ধীরগতির অবৈধ যানবাহনের কারণেই এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ফলে মনপুরার ব্যস্ততম এ সড়ক গুলোতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও স্কুল, মাদ্রাসা, কলেজ এর শিক্ষার্থী'রা সহ সাধারণ জনগণ।
১ নং মনপুরা ইউনিয়ন রামনেওয়াজ লঞ্চ ঘাট থেকে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩০-৩৫ কিলোমিটার এর ভিতর মনপুরা উপজেলার সকল সড়ক গুলো মাত্র ৮-৯ ফুট প্রস্থ। এরমধ্যে অনেক জায়গার অবস্থা নড়বড়ে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
গত শনিবার (০৮ নভেম্বর) বেলা ১১ টায় ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি'র আয়োজিত গণসংবর্ধনায় তিনি উপস্থিত থাকেন। এই সময় মনপুরার সকল স্তরের জনগণের পক্ষ থেকে মনপুরার ৮ টি সমস্যা নিয়ে নূরুল ইসলাম নয়নের কাছে দাবী জানান মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার। এর মধ্যে প্রধান একটি দাবি ছিল মনপুরার বর্তমান ১ লেন রাস্তা উন্নতি করে ২ লেন করার দাবি জানান তিনি।
দুই লেন সড়ক এর ব্যাপারে মনপুরার জনগণকে আশ্বস্ত করে নূরুল ইসলাম নয়ন বলেন,ইতিমধ্যেই আবদুল মান্নান হাওলাদার বলেছেন মনপুরায় যে-ই সড়ক টি রয়েছেন সেই সড়কটিকে ২ লেনে রুপান্তরিত করার জন্য। আমি নিজে অনেকবার চিন্তা করেছি। আমি যখন গাড়ি দিয়ে রামনেওয়াজ থেকে সাকুচিয়া গিয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম এই রাস্তার প্রস্থ সরকারি বরাদ্দ কতটুকু রয়েছে । ওনারা বলেছেন এই রাস্তা দিগুণ করার মতো যথেষ্ট যায়গা রয়েছে। আমি তখন নমিনেশন পাওয়ার আগে বলেছিলাম । আমার প্রথম কাজ হচ্ছে এই রাস্তাটাকে দ্বিগুন করা এবং আর সিসি ঢালাই এর পরিবর্তে কার্পেটিং করা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ