মাছের প্রজেক্টের পাড়ে পড়ে আছে অজ্ঞাত লাশ
হাটহাজারী পৌরসভার একটি মাছের প্রজেক্টের পাড় থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় অপরিচিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দীন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান।
ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দীন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন