ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ২:১২

চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার (০৯ নভেম্বর) রাত সোয়া ৮’টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে। জানা যায়, পারিবারিক কলহকে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের (২২) বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদ বাবা আহমদ হোসেনকে ছুরি দিয়ে গলার ডানপাশে আঘাত করে। আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী পূর্বকোণকে বলেন, কাঞ্চনায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাম্প্রতিক সময়ে সাতকানিয়ায় ঘটে যাওয়া আরও কিছু অপরাধমূলক ঘটনার উল্লেখ রয়েছে, যেমন চলতি মাসের ২২শে মার্চ পুরানগড় ৩নং ইউনিয়নের দর্জি সুবীর চক্রবর্তী (৩৭) ছুরিকাহত নিহত হন। ৫ই মার্চ উপজেলার এওচিয়ার ১নং ওয়ার্ডে কাঞ্চনার বাসিন্দা জামায়াতের আবু ছালেক আর নেজাম দুজন নিহত হন। এছাড়া উত্তর কাঞ্চনায় মাত্র ১৫ দিন আগে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেন এক যুবক এবং গেল ৬ই সেপ্টেম্বর দুপুর বেলা নিজ বসতভিটার ওঠোনেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দিনমজুর নুরুল কবিরকে। এদিকে কেরানী হাটের তেমুহনী এলাকা থেকে নিয়ে উপজেলার ছদাহা পর্যন্ত চুরি-ডাকাতি হরহামেশাই চলছে বলেও জানা যায়। ওদিকে এওচিয়ায়, পুলিশ পরিচয়েও দুর্বৃত্তরা গভীর রাতে প্রবাসীর ঘরে হানা দেয়।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত