ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গুলশান শাখার গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-১১-২০২৫ বিকাল ৬:৫৯

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার সোমবার ব্যাংকের গুলশান শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের এসইভিপি মোঃ মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও অসুবিধার কথা আন্তরিকতার সাথে শুনে সেবিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সিদ্ধান্তসমূহ জানিয়ে তাদেরকে আশ্বস্ত করেন। তিনি বলেন, এই ব্যাংকের গ্রাহকদের আমানত এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সাথে এ ব্যাংকে সকল ধরনের লেনদেন করার আহ্বান জানান। মতবিনিময় সভায় গ্রাহকরাও এই ব্যাংকের সাথে তাদের দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা, ব্যাংকের সেবার মান ও কর্মকর্তাদের পেশাদার আচরনের কথা স্বীকার করে ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে লেনদেনসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Aminur / Aminur

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন