এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের ’আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মো: ওবায়দুল হক ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো: তৌহিদুল আলম খান, আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো: আব্দুল গফুর রানাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর নানা বিষয় পর্যালোচনা করা হয়।
সভায় কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ইসলামী ব্যাংকিং কেবল একটি আর্থিক কার্যক্রম নয়, বরং এটি নৈতিকতা ও জবাবদিহিতার প্রতিফলন। তিনি প্রতিটি লেনদেন ও বিনিয়োগে শরিয়াহ নীতিমালার কঠোর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং ইসলামী আর্থিক নীতিমালার পূর্ণ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো