হাটহাজারী থেকে আবারো লাশ উদ্ধার
হাটহাজারীতে এবার একটি ব্রিজের নিচের ডোবার পানি থেকে আনুমানিক ৬২ বছর বয়সী অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লেকিত এলাকার ব্রীজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারনা কেউ ওই ব্যক্তি হত্যার পর এই স্থানটিতে এনে ফেলে গেছে। তবে ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো.আল আমিন বেলা সাড়ে দশটার দিকে এ প্রতিবেদককে জানান, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের। গতকাল বিকালের দিকে তিনাকে অনেকেই ভিক্ষা করতেও দেখেছেন। তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে তদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে ঘটনা কি।
গতকাল সোমবারও হাটহাজারী থানা পুলিশ মদুনাঘাট এবং পৌরসভা এলাকা থেকে অজ্ঞাত নামা দুটি লাশ করেছিলো।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান