ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কমলগঞ্জে শ্বশুরবাড়ি এসে লাশ হলেন জামাই


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ৩:২৩

বিচ্ছেদের প্রায় ২৫ বছর পর শ্বশুরবাড়ি এসে লাশ হলেন ফরজান খান (৬০) নামে এক বৃদ্ধ। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জের টিলাগড় গ্রামের শ্বশুরবাড়ির পেছনের সবজি ক্ষেত থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। নিহত ফরজান খান কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের মৃত রাশিদ খানের ছেলে।

জানা গেছে, কুলাউড়া থানার বিজলি গ্রামের মৃত রশিদ খানের ছেলে ফরজান খান প্রায় ৩০ বছর আগে বিয়ে করেন কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের ছমসুন বেগমকে। বিয়ের পর স্ত্রী ছমসুন জানতে পারেন তার স্বামী নানা অপরাধে জড়িতে। এ নিয়ে কলহের জেরে বিয়ের ৫ বছরের মাথায় সংসার জীবনের বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে তিন সন্তান ছিল। সংসার জীবনের বিচ্ছেদের পর তিন সন্তান নিয়ে বাপের ঘরে ফেরেন ছমসুন। সংসার বিচ্ছেদের পর ফরজান দ্বিতীয় বিয়ে করেন কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে। এরপর প্রায় সময় সন্তানদের দেখতে প্রথম স্ত্রীর বাড়িতে আসতেন ফরজান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় তিনি শ্বশুরবাড়ি আসার পর তাকে মেরে বাড়ির পেছনের ফসলের ক্ষেতের জমিতে লাশ ফেলে দেয়া হয়। তার ম‍ৃতদেহের পাশে একটি কাঁচি, কাপড়ের একটি ব্যাগ ও মোবাইল ফোন পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার প্রথম সংসারের দুই ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন