ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়াজুড়ে “চেঞ্জ দি স্টোরি” উদ্যোগে একত্রিত হলো VAAUS


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:৫৯

অস্ট্রেলিয়ায় থাকা ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন নারীদের মধ্যে বন্ধন, মানব সেবার ব্রত আর সামাজিক প্রভাব উদযাপনে ১,১০০ এরও বেশি অতিথিকে একত্র করে

১১ নভেম্বর, ঢাকাঃ ভিকারুননিসা অ্যালামনি অস্ট্রেলিয়া (VAAUS) সম্প্রতি সিডনির ল্যান্টানা ভেন্যুস এ আয়োজন করে VAAUS গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫, যার প্রধান সহযোগী ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস । এই অনুষ্ঠানে প্রায় ১,১০০ অতিথি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে থেকে আসা প্রায় ৪০০ জন প্রাক্তন ভিকারুননিসা শিক্ষার্থী উপস্থিত ছিলো।  

এই গ্র্যান্ড রিইউনিয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “চেঞ্জ দি স্টোরি” উদ্যোগের যা নারীদের সম্মান, সমতা আর নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত একটি যুগান্তকারী কমিউনিটি উদ্যোগ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল সাইলেন্ট আর্ট অকশন যেখানে সম্প্রতি একুশে পদক জয়ী বিখ্যাত বাংলাদেশী শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শিত হয়। 

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স-এর পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্যাব্রামাট্টার সংসদ সদস্য মি. ট্রি ভো। তার উপস্থিতি পুরো অনুষ্ঠানে বিশেষ মর্যাদা ও সম্মান যোগ করে। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও তার ভাই প্রতীক হাসান এর মনোমুগ্ধকর লাইভ পরিবেশনা, পাশাপাশি VAAUS সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার (রাজ্যের প্রধান) ক্রিস মিন্স বলেন “গত আট বছর ধরে VAAUS অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটিকে সহযোগিতা করে আসছে, আর আজকের এই সন্ধ্যায় তারা নারী ও শিশু সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করছে যা নিঃসন্দেহে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যেন উদারভাবে সহায়তা করেন এবং এই সুন্দর সন্ধ্যাটি উপভোগ করেন,”।

“চেঞ্জ দ্য স্টোরি” ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো সহানুভূতি, মুক্ত সংলাপ ও কমিউনিটি সহযোগিতার মাধ্যমে পারিবারিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করা। এ উদ্যোগ থেকে সংগৃহীত তহবিল এএলও এনলাইটেন্ড উইমেন (ক্যানবেরা) এবং কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক. (সিডনি) এই দুই সংগঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ব্যয় করা হবে, যারা বহুজাতিক ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করে আসছে।

এছাড়াও, VAAUS নতুন ভিকারুননিসা গ্র্যাজুয়েটদের জন্ অস্ট্রেলিয়া কেন্দ্রিক একটি মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছে যা ইতোমধ্যে ২০২৬ সালের আসন্ন উদ্যোগসমূহের সহায়তায় ২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেছে। তাদের এই অব্যাহত প্রচেষ্টা আরও একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে দৃঢ় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।

VAAUS এর সভাপতি ড. সুরঞ্জনা জেনিফার রহমান বলেন “এই উদ্যোগ আমাদের অভিন্ন লক্ষ্য এবং সহানুভূতিকে বাস্তব কর্মে রূপ দেওয়াকে প্রতিফলিত করে ”। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি ভবিষ্যৎ গড়া, যেখানে প্রতিটি নারী নিজেকে সমর্থিত মনে করবে, প্রতিটি কণ্ঠস্বর শোনা হবে, আর প্রতিটি উদ্যোগ হয়ে উঠবে স্থায়ী পরিবর্তনের অংশ।”

গত সাত বছরে VAAUS ছোট একটি অ্যালুমনি সংগঠন থেকে বিকশিত হয়ে এখন অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নট-ফর-প্রফিটস কমিশন (এসিএনসি) এ নিবন্ধিত একটি দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার রয়েছে ডিডাকটিবল গিফট 

রিসিপেন্ট (ডিজিআর) মর্যাদা। এই সময়ে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার ছয়টি অঙ্গরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মিলে ৪২,০০০ ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে। যা ব্যবহৃত হয়েছে দুর্যোগ সহায়তা, শিশুস্বাস্থ্য ও নারীদের কল্যাণমূলক কাজে। 

ভিএএইউএস গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫–এর টাইটেল স্পনসর হিসেবে ছিলো এআইএস মেরিন ইনভেস্টমেন্টস। এই অংশীদারিত্ব পারস্পরিক বন্ধন, সহযোগিতা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক সুন্দর গল্প। দেশ-বিদেশে সরকারি অবকাঠামো, অফশোর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে, এআইএস মেরিন ইনভেস্টমেন্টস সবসময়ই এমন উদ্যোগকে পাশে থাকে যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। VAAUS–এর এই উদ্যোগ তারই এক উজ্জ্বল উদাহরণ, যা আগামী প্রজন্মের মনেও অনুপ্রেরণার আলো ছড়াবে। 

প্রতিটি উদ্যোগ এবং গল্পের মাধ্যমে VAAUS প্রমাণ করে প্রকৃত শিক্ষা কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ফুঁটে ওঠে সেবা, সৌহার্দ্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতি অঙ্গীকারের মাQধ্যমে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন