শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এর মধ্যে ১১ নভেম্বর ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও সাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও সাহাদাত হোসাইন বাহার এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।
উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডপহোল্ডারগণ এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন, এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, এসইভিপি ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান তরিকুল ইসলাম, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর হেড অব সেলস আবু সেহেরী ফরহাদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো