ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মহাখালী শাখার গ্রাহকদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার ব্যাংকের মহাখালী শাখার গ্রাহকদের সাথে মতবিনিময় করেন। এ সময় অ্যাসোসিয়েট এ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্যামেলকো মোহাম্মদ মাসুদ পারভেজ, মহাখালী শাখার ব্যবস্থাপক খ.ম. খালিদ তৈমুর রানাসহ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত সরকার ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখা এবং আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার অনুরোধ জানান তিনি। সভায় গ্রাহকরা জানান, তারা দীর্ঘদিন এই ব্যাংকের সাথে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সেবা ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট, তাই ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যেতে চান।
Aminur / Aminur
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ