নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দক্ষ জনশক্তি,দেশ গঠনের মূল ভিত্তি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১২নভেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে আইডিইবি নেত্রকোণা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইডিইবি জেলা শাখার সভাপতি এস.এম. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদেক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান,আইডিইবির নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রায়হান।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তাঁরা আরও বলেন,জাতীয় অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।
অনুষ্ঠানে জেলা আইডিইবির নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,শিক্ষার্থীসহ প্রকৌশল পেশার সঙ্গে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব