ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৩:৩৫

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ এবং এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে ১২ নভেম্বর ২০২৫ইং তারিখে বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এর উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান মো: মহিউদ্দীন খান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের নিকট থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) া সিরাজাম মুনিরা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএভিপি মো: জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন