ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সময় টেলিভিশনের নামে ৫ কোটি টাকার মানহানি মামলা, তদন্ত পেল সিআইডি


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৪:২৯

সময় টেলিভিশনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে ঢাকা জেলা দায়রা ও জজ আদালতের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন জুয়েল বাদী হয়ে ৫ কোটি টাকা মানহানির দাবি করে মানহানি মামলা দায়ের করেছেন। মামলাটি ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সি এম এম) আদালতে দাখিল করা হয়। মামলার নাম্বার ১৭৬৩/২০২৫।

দণ্ডবিধির ৫০০/৫০১/১০৯/৫০৬ ধারা অনুযায়ী মামলা গ্রহণ করেন আদালত। অভিযোগপত্র শুনানি শেষে আদালত মামলাটি সিআইডির কাছে তদন্তের জন্য হস্তান্তর করেন। আদালত অভিযোগকে গুরুতর বিবেচনা করেন এবং বাদীপক্ষের উপস্থাপিত তথ্য ও প্রমাণ সন্তোষজনক পাওয়ায় তদন্ত সংস্থাকে প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশ দেন।

বাদীপক্ষ হয়ে উক্ত মামলাটি আদালতে দায়ের করেন, বিএনপির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা বার ইউনিটের সভাপতি , ঢাকা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ খোরশেদ আলম। 

ঢাকা জেলা দায়রা ও জজ আদালতের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন জুয়েল অভিযোগ করে বলেন, সময় টেলিভিশন সম্প্রতি এমন একটি সংবাদ প্রচার করেছে যা—প্রকৃত ঘটনার সাথে সম্পর্কহীন,প্রমাণহীন ও মনগড়া,তার পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচারিত।

তিনি বলেন “একজন আইনজীবী হিসেবে আমার সুনাম ও পেশাগত ইমেজ নষ্ট করার জন্য অসৎ উদ্দেশ্যে এই প্রতিবেদন প্রচার করা হয়েছে। এতে আমি, আমার পরিবার, সহকর্মী ও ক্লায়েন্টদের কাছে অপমানিত হয়েছি। সামাজিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে।”

মানহানি হওয়ার দাবি জানিয়ে ৫ কোটি টাকা আদালতে দাখিল করা আবেদনে তিনি উল্লেখ করেন—

সংবাদটি যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রচার করা হয়েছে সাংবাদিকতার নীতিমালা ও আইন লঙ্ঘন করা হয়েছে মানহানি, মানসিক যন্ত্রণা এবং পেশাগত ক্ষতি হয়েছে এ কারণে তিনি ৫ কোটি টাকার মানহানি করা হয়েছে দাবি করেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

আদালত প্রাথমিক নথি পর্যালোচনা শেষে অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু