ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে পাটচাষিদের প্রশিক্ষণ কর্মশালা


রানীশংকৈল প্রতিনিধি   photo রানীশংকৈল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১১:১৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উন্নত প্রযুক্তিতে পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের  আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চাষিদেরকে উন্নতমানের পাটচাষ, বীজ উৎপাদন ও আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষিরা এ প্রশিক্ষণ সঠিক ও সফলভাবে প্রয়োগ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষি অংগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কৃষকরা এ প্রশিক্ষণে অনেক সন্তুষ্টি প্রকাশ করেন। 

Aminur / Aminur

রাণীশংকৈলে খড়ের পালা থেকে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যু

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে সরকারি গাছ কেটে হরিলুট, ইউএনও বলেলেন ৮টি গাছ জব্দ করেছি, প্রশাসনিক ব্যবস্থা চলমান!

হোল্ডিং খোলা-বন্ধ সবই হয় তহশিলদার সাইফুলের মর্জিতে !

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ