আমারা মাঠে আছি জনগণের পাশে, ইনশাআল্লাহ জনগণই বিএনপিকে বিজয়ী করবেঃ শেখ মোঃ আব্দুল্লাহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদের ধান কর্তন অনুণ্ঠানে শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, আমরা মাঠে আছি জনগণের পাশে থাকতে, যে নেতারা জনগণের পাশে থাকে, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। আমরা ক্ষমতায় গিয়ে কৃষকের ন্যায্য অধিকার ও সুখ-সমৃদ্ধির জন্য কাজ করব। ইনশাআল্লাহ এই জনগণই বিএনপিকে বিজয়ী করবে।
আজ বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটায় কৃষকদের ধান কেটে সহায়তা করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক রাসেল, সিরাজদিখান উপজেলা কৃষকদল সভাপতি হাফেজ আলমগীর,সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সিরাজদিখান উপজেলা কৃষকদল মহিলা বিষয়ক সম্পাদিক মারুফা আক্তার,স্থানীয় কৃষক মশিউর রহমানসহ কৃষকদল, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ মোঃ আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। তিনি সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিন বিএনপি নেতাকর্মীরা ধান কাটার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়ে দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার বার্তা দেন।
এমএসএম / এমএসএম
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন
সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২
পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস
চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল