ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে চাঁদাবাজির সময় কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সদস্য আটক, কোস্ট গার্ডের গাড়িতে হামলা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৩:৫৪

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচজন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটকের সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দলের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় জনগণ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসী দলটি প্রায়শই জনসম্মুখে গোলাগুলিসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এমতাবস্থায় স্থানীয় জনগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে আজ ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচজন সশস্ত্র ও সক্রিয় সদস্যকে আটক করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ এবং ৮টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তবে অভিযান চলাকালীন একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দল বহনকারী গাড়ির উপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং আটককৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে কোস্ট গার্ডের আভিযানিক দল তখন ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

আটককৃত পাঁচজন হলেন: আবু নছর চৌধুরি (৪৪), আব্দুল কাদের (৪০), মোঃ জমির আহমদ (৫৫), মোঃ জিয়াউর রহমান (৫০) এবং মোঃ সোহেল (২১)। তারা সবাই বাঁশখালী থানার বাসিন্দা।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন