ঢাকায় শুরু হলো নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাতের তিন দিনব্যাপী বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী। এই প্রদর্শনীগুলো হলো ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। তিন দিনব্যাপী এই মেলা ১৩ নভেম্বর শুরু হয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
১৩ নভেম্বর, বৃহস্পতিবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)-এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ মুস্তাফিজুর রহমান এবং জিআইজেড বাংলাদেশের স্কিলস ফর এসই-এর প্রকল্প প্রধান মো. তানভীর মাসুদ।
এই আন্তর্জাতিক প্রদর্শনীসমূহে ২০টিরও বেশি দেশের ২০০-টিরও বেশি প্রদর্শক কোম্পানি অংশ নিয়েছে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এই বৃহৎ আয়োজনে আগামী তিন দিনে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও পরিষেবাগুলো প্রদর্শন করছে।
এবারের ‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে প্রদর্শনীর শেষ দিনে, অর্থাৎ ১৫ নভেম্বর, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটির শিরোনাম হলো ‘ইনোভেশন এন্ড পার্টনারশিপ ফর সাসটেইনএবল এনার্জি ট্রাঞ্জিশন (Innovations & Partnerships for Sustainable Energy Transition)’। এই সম্মেলনের অংশ হিসেবে দিনব্যাপী চারটি মূল বিষয়ভিত্তিক সেশন আয়োজন করা হবে।
এছাড়াও, বিল্ড সিরিজের অংশ হিসেবে এবারের প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ হলো পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইন প্রদর্শনী ‘আর্কিটেকচার অব রেজিলিয়েন্স (Architecture of Resilience)’। এটি সেমস-গ্লোবালের ‘কমিটমেন্ট টু দ্য কমিউনিটি’ উদ্যোগের অধীনে এবং আর্কিকানেক্টের সহযোগিতায় আয়োজিত হচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটালি ২০০০ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইনগুলো আইসিসিবির ৪ নম্বর নবরাত্রি হলে প্রদর্শিত হচ্ছে, যা সমকালীন স্থাপত্যে উদ্ভাবন এবং টেকসই নকশার গুরুত্বকে প্রতিফলিত করছে। প্রদর্শনীসমূহে ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড যুক্ত রয়েছে। উল্লেখ্য, এই প্রদর্শনীগুলোতে নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক ধারা ও উদ্ভাবন নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত পাঁচটি আন্তর্জাতিক সেমিনার এর গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো