ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৩:৫৬

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যে তাঁর কালজয়ী অবদানকে স্মরণ করে এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে মীর মশাররফ হোসেন কমপ্লেক্স চত্বরে স্থাপিত লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধাঞ্জলি যাপনের পর বেলা ১১টায় একই কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন (কলা অনুষদ) ড. তুহিন ওয়াদুদ। তিনি মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সেমিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক সমীর কুমার সরকার এবং ড. সরকার আমিন। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন খান, অধ্যাপক মো. শাহজালাল এবং মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি মুন্সি আমির আলী।

বক্তারা তাঁদের আলোচনায় মীর মশাররফ হোসেনের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’-এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য আলোকবর্তিকা হয়ে আছেন। তাঁর সাহিত্যকীর্তি বাঙালি সংস্কৃতিকে যুগ যুগ ধরে আলোকিত করে রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মনোহরদীতে নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জে দীর্ঘস্থায়ী লোডশেডিং: নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ ওজোপাডিকো

শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ৫৮.২৭ শতাংশ, জিপিএ-৫ পেল ১০৭ জন

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত