ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৪:৩৩

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় (ডিএসবি শাখা) থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) প্রকাশিত স্মারক অনুযায়ী, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউজের বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২০তম গ্রেডের সাধারণ প্রশাসনের মোট ৩৯টি পদে নিয়োগের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৭ নভেম্বর ২০২৫ তারিখে নরসিংদীর ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ, নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস এবং বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

পরবর্তীতে ৮ ও ৯ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বাছাই কমিটি, ঢাকা কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে অফিস সহায়ক পদে নির্বাচিত হয়েছেন রোল নম্বর ৩৯৩, ৫৫২, ৭৪৯, ১২১৭, ১৩০৩, ১৩৭৯, ১৫৪৬, ১৬৩০, ১৭১২, ১৭৭৯, ১৮৪৬, ১৯৭৯, ২০২০, ২০২৮, ২৪০৮ (মোট ১৫ জন); নিরাপত্তা প্রহরী পদে রোল নম্বর ১৯, ৮১, ৯১, ৯৩, ৯৫, ১০১, ১০৬ (মোট ৭ জন); মালি পদে রোল নম্বর ১ (১ জন); পরিচ্ছন্নতা কর্মী পদে রোল নম্বর ৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪৪, ১১৪০৭ (মোট ৭ জন)। অন্যদিকে সার্কিট হাউজে বাবুর্চি পদে রোল নম্বর ৩, ৮ (২ জন); বেয়ারার পদে রোল নম্বর ৯, ১১, ২৬ (৩ জন); মালি পদে রোল নম্বর ৪ (১ জন); পরিচ্ছন্নতা কর্মী পদে রোল নম্বর ১, ১৩ (২ জন) নির্বাচিত হয়েছেন, তবে নিরাপত্তা প্রহরী পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি।

বিভাগীয় বাছাই কমিটির সদস্য-সচিব ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নরসিংদীর জেলা প্রশাসককে অনতিবিলম্বে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার জন্য বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার