নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিন ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তাররা হলেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ,পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া,ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া,আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া,শামীম মিয়া,শাহ আলম।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান,আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
তিনি আরও বলেন,আজ বিকাল ৪ টা নাগাদ দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের পুলিশ নজরদারি রয়েছে,আমরা তৎপর আছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার