কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার। যেকারণে আজ আমাদের মাঠে নামতে হচ্ছে। ফ্যাসিবাদের দোষরদের এমন দু'সাহস বাংলার আপমর জনতা মেনে নেবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুমিল্লা নগরের টাউন হলের মুক্তমঞ্চে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন আট ইসলামি দলের নেতারা।
বক্তব্যে তারা বলেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী ৮ দল। আমরা নির্বাচন চাই। তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে আমরা যেতে পারি না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন,
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা এসময় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট ইসলামি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied