ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৪:৪৪

নাটোরের সিংড়ায় চেঞ্জ ফর প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশন ও আলোর সহযোগিতায় সুশীল সমাজ সরকারি এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী  সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন।

সংলাপে সেবা খাতের বিভিন্ন সমস্যা, সমাধান, সম্ভাবনা ও উন্নয়ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, চলনবিল সমাজ কল্যাণ সংস্থা ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাব ও বিয়াশ জনসেবা তরুণ সংঘের সাধারণ সম্পাদক  জুলহাজ কায়েম, যুব সংগঠনের প্রতিনিধি বাবুল হাসান বকুল, রেখা খাতুন প্রমুখ।

সংলাপ অনুষ্ঠানে উপজেলার ৭ টি দপ্তরের কর্মকর্তা সহ সমাজ সেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন কৃত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক  এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপ শুরুর আগে ভয়েস ফর চেঞ্জে নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু, প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম স্বাগত বক্তব্যে বলেন, খান ফাউন্ডেশন ও আলোর সহযোগিতায় ভয়েস ফর চেঞ্জ  প্রকল্পের আওতায় সিংড়া উপজেলায় সকল দপ্তরের বিভিন্ন সেবা খাত নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি আমাদের কাজ অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক