ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাসেঞ্জার সার্ভিস ও ফ্যাসিলিটেশন কোর্স অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৪-১১-২০২৫ রাত ৮:১১

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে “Passenger Service & Facilitation in Civil Aviation” শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স গত  ১৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিমানবন্দরের যাত্রী সেবার মানোন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে সিভিল এভিয়েশন একাডেমি।

কোর্সটিতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে যাত্রীসেবা, গ্রাহক যোগাযোগ, ফ্যাসিলিটেশন নীতি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সেবার গুণগত উন্নয়ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত কোর্সের প্রশিক্ষণ প্রদান করেছেন  সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সিভিল এভিয়েশনের বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। 

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো: হাফিজ আহমেদ এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সম্মানীত যাত্রীদের নিরাপদ, দ্রুত ও মানসম্পন্ন সেবা প্রদান নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সিভিল এভিয়েশন একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সটি বিমানবন্দরের সার্বিক সেবা উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 

এমএসএম / এমএসএম

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়