নগরীর চকবাজার থানায় নাশকতা মামলায় আওয়ামী লীগনেতা জামাল গ্রেফতার
চট্টগ্রামের নগরীর চকবাজার থানায় নাশকতা মামলার একাধিক আসামি আওয়ামী লীগনেতা মো:জামালকে গ্রেফতার করেছে নগরীর চকবাজার থানা পুলিশ।
গতকাল (১৪ই নভেম্বর) দুপুরা ১২টার নাগাদ নগরীর চকবাজারস্থ মেহের ভবনের ৪র্থ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো:জামাল রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদের ছেলে।
নাশকতা ও সন্ত্রাস-সংক্রান্ত একাধিক মামলার পলাতক আসামি মো. জামাল উদ্দিন, পিতা রফিক আহমদ তালুকদার, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হয়েছেন। তিনি রাংগামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য রফিক আহমদের ছেলে।
চকবাজার থানা সূত্রে জানা যায়, চকবাজার থানা গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় চট্টগ্রাম মহানগরের চকবাজারস্থ মেহের ভবনের ৪র্থ তলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তার বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় দায়েরকৃত মামলা নং ৫/২৫-এ গুরুতর অভিযোগ রয়েছে।
এছাড়াও চীফ জুডিশিয়াল আদালতের মামলা নং ২৫৫/২৫-এ পিবিআই তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছে। এবং একই ব্যক্তির বিরুদ্ধে রাংগুনিয়া থানার মামলা নং ২৫২/২৫ এখনও তদন্তাধীন।
চকবাজার থানা আরো জানায়, গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আইনানুগ প্রক্রিয়া শেষে আসামি জামালকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত