নেত্রকোনা-৪ বিএনপি'র মনোনীত প্রার্থী লুৎফুরজ্জামান বাবরকে গণসংবর্ধনা
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়ার মনোনীত হয়েছেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামান বাবর। মনোনয়ন ঘোষণার গত শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ নির্বাচনী এলাকা মদন উপজেলায় ফিরে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
এক বছর আগেও ভাবিনি আমি আমার এলাকায় ফিরে এসে নির্বাচনে অংশ নিতে পারব। মৃত্যুর দণ্ড নিয়ে দিন গুনছিলাম। কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে। দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় তিনি আরও বলেন,মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম মদনে ফিরেছি। মদনবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই ঋণ আমি কখনো ভুলতে পারব না।
উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। এসময় বক্তব্য নেত্রকোনা জেলা কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি আঃ মান্নান,নেত্রকোনার সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান,মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্রনায়েন,নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনি। উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,মদন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আঃ কাদির।
নেতারা বলেন,মদনে বিএনপির এই ঐতিহাসিক গণজোয়ার আসন্ন নির্বাচনে নতুন অধ্যায়ের সূচনা করবে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন