ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

‘সময়ের সাথে বিজয়ের পথে’ স্লোগান নিয়ে সিলেটে আইসিবি ইসলামিক ব্যাংক-এর রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:২৬

সময়ের সাথে বিজয়ের পথে এই স্লোগানকে সামনে রেখে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড-এর সিলেট শাখার উদ্যোগে ‘রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের পূর্ব বন্দর বাজারাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “আধ্যাত্মিক পূণ্যভূমি সিলেট এমন এক অঞ্চল, যা শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর বরকতময় পদধূলিতে ধন্য। দেশের অন্য যেকোনো জেলার তুলনায় সিলেট সর্বদা ব্যতিক্রম ও অনন্য। ইতিহাস সাক্ষী যেকোনো শুভ উদ্যোগ বা উত্তম কাজের সূচনা সিলেট থেকেই শুরু হয়। আমি নিজেও সেই ধারাকে অব্যাহত রাখতে চাই।

তিনি আরো বলেন, পবিত্র এই সিলেটের অধিকাংশ মানুষ প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। আমরা প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যাংকিং খাতকে আরও এগিয়ে নিতে চাই। প্রবাসীদের কষ্টার্জিত আমানতকে ইসলামি শরিয়াহ মোতাবেক সঠিকভাবে পরিচালনা করে তাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছি।”

ব্যাংকের আইসিটি এপ্লিকেশন এবং এসভিপি অব শরিয়াহ ব্যাংকিংয়ের প্রধান আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও প্রধান কার্যালয় সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র ভাইস পেসিডেন্ট হেড অফ ইনভেস্টমেন্ট রিক্স ম্যানেজমেন্ট  মো. তারেকুস সালাম, স্বাগত বক্তব্য রাখেন সিলেট শাখা এফ এ ভি পি এবং শাখা ব্যবস্থাপক মো. আইন উদ্দিন। উপস্থিত ছিলেন এন আর বি ব্যংক পিএলসি স্পনসর পরিচালক ব্যবসায়ী সাব্বির আহমেদ চৌধুরী, সিলেট ব্রাঞ্চ এসিস্ট্যান্ট অফিসার মাসুদুল ইসলাম চোধুরী সহ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান ও ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা করেন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির জন্য আইসিবি ইসলামীক ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও আলোচনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী রেমিটেন্স প্রেরক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন