ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৩০

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে  ডুবে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশু সম্পর্কে  খালাত ও মামাত ভাই-বোন।

শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এই দুই শিশু মারা যায়।
দুই শিশু হচ্ছে—উপজেলার কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) এবং একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।
  
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,গতকাল শুক্রবার আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়ান গ্রামের বাসিন্দা গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ। মারা যাওয়া শিশু শাহাদাতের বাবা ফেরদৌস মিয়া প্রয়াত বিএনপি নেতা মোহাম্মদ তমজিদের ভাই শোকে ভারাক্রান্ত এই পরিবারটি। এই অবস্থার মধ্যে আজ দুপুরের দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা আরেক শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার