বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু
দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময়ের এক গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তি টেনে এবার বিদায় নিলেন নওগাঁর আত্রাইয়ে অবস্থিত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক (দুলু)। শিক্ষা ও সমাজসেবায়
নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্বকে কলেজ কর্তৃপক্ষ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সশ্রদ্ধ বিদায় জানিয়েছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আবেগঘন আয়োজনে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি এবং কর্মচারীদের উপস্থিতিতে যেন এক মিলনমেলা তৈরি হয়েছিল।
মো. মাহবুবুল হক (দুলু) ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের একজন পথপ্রদর্শক। ১৯৯৪ সালের ২৮ জুন প্রভাষক (দর্শন) পদে যোগদান, ২০১০ সালে উপাধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব লাভ। দীর্ঘ পথচলার সমাপ্তি টেনে গত শুক্রবার (১৪ নভেম্বর) ২০২৫ ইং তারিখে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজসেবী হিসেবে সুপরিচিত। অধ্যক্ষের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি পূর্বে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষক কর্মচারী পরিষদের সম্পাদক ও প্রভাষক এস এম সোহরাব হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সালাহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হক দুলু এই অঞ্চলের শিক্ষা প্রসারে ও কলেজটির উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা সত্যিই অনস্বীকার্য।
একজন আদর্শ শিক্ষক এবং প্রশাসক হিসেবে তিনি সকলের কাছেই অনুসরণীয় হয়ে থাকবেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, সরকারি চাকরির সময়সীমা শেষ হলেও তিনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবেন বলে তাঁর বিশ্বাস।
বিদায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক দুলু তাঁর বক্তব্যে গভীর আবেগ প্রকাশ করেন। দীর্ঘ পথচলায় এই কলেজ, ছাত্র-ছাত্রী ও সহকর্মীরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। আজ বিদায় জানাতে গিয়ে মনটা ভারাক্রান্ত হচ্ছে। কিন্তু জীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের মুহূর্তটি আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত।
তিনি সকল সহকর্মী ও কলেজ পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, কলেজটি ভবিষ্যতেও তার গৌরবের ধারা অব্যাহত রাখবে এবং এ অঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে আলোকিত করবে। তিনি সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন এবং কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল হক দুলু ও অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরীকে আনুষ্ঠানিক ভাবে এই বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়।
বিদায় বক্তব্য রাখেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মুনসুর রহমান, সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক মোল্লাহ মোহাম্মদ মতিউর রহমান (অবসরপ্রাপ্ত) , প্রভাষক জাহাঙ্গীর আলম মিঠু, আসাদুজ্জামান, সিমা রাণী, সালেহা, ড. শিল্পী রাণী, আখতারুজ্জামান, এ্যাড. আবু মাসুম, রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, আত্রাই মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক, মাহবুবুল হক দুলুর ছোট মেয়ে মোছা. মাহবুবা সুলতানা সোনালী, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল ও বেলাল, সদ্য বিদায়ী অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা আবেগাপ্লুত পরিবেশে তাঁকে বিদায় জানান এবং সম্মাননা উপহার সামগ্রী তুলে দেন। শিক্ষকের প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসার দৃশ্য সত্যিই ছিল মনোমুগ্ধকর।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার