ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রূপায়ণ সিটি উত্তরা-য় 'গজল নাইট' অনুষ্ঠিত, সুরের মূর্ছনায় মুগ্ধ অতিথি ও গ্রাহকরা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৪৫

রূপায়ণ সিটি উত্তরা-র স্কাই ভিলার রুফটপে এক মনোজ্ঞ "গজল নাইট"-এর আয়োজন করা হয়, যেখানে গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত গ্রাহক ও অতিথিরা। এই আয়োজনটি ছিল আগত সকলের জন্য এক স্মরণীয় সন্ধ্যা।

অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় গজল শিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়স্পর্শী গজল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সুর ও অনুভূতির চমৎকার মেলবন্ধনে সেখানে এক অনিন্দ্যসুন্দর পরিবেশ তৈরি হয়, যেখানে উপস্থিত সকলে সুরের জাদুতে ডুবে ছিলেন।

এই আয়োজন প্রসঙ্গে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, "রূপায়ণ সিটিতে আমরা শুধু আবাসন নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমরা এই গজল নাইট আয়োজন করেছি।"

অন্যদিকে, রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান বলেন, "রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে সবাই একসাথে সংস্কৃতি উপভোগ করে ও জীবনকে সুন্দরভাবে উপভোগ করে।"

উপস্থিত অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাঁদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। এই অনুষ্ঠানের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা আবারও প্রমাণ করল— এটি শুধুই একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন