হাটহাজারীতে শীত মৌসুমের শুরুতেই শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ৫০ শয্যার হাসপাতালে শীত মৌসুমের শুরুতেই শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। গত তিনদিন ধরে হাসপাতালের শিশু ওয়ার্ডে স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জনের মতো শিশু ভর্তি হচ্ছে, যার বেশির ভাগই নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের শুরুতে হঠাৎ তাপমাত্রা পরিবর্তন, ধুলাবালির পরিমাণ বৃদ্ধি এবং সকালে ঘন কুয়াশার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। বিশেষ করে পাঁচ বছরের নিচের শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়।
শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিছানা সংকটের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানকে মেঝেতে রেখে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে একাধিক শিশুকে একটি বেডে রাখা হচ্ছে। হাসপাতালের সেবিকা ও চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন।
অভিভাবকদের অভিযোগ, হঠাৎ শিশুদের অসুস্থতা বেড়ে যাওয়ায় স্থানীয় ফার্মেসি ও ক্লিনিকগুলোতেও রোগীর চাপ দেখা দিয়েছে। অনেকেই সরকারি হাসপাতালের বাইরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
এদিকে, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক আছে এবং রোগীর সেবার মান বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি শীতজনিত রোগের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এই সময়ে শিশুদের স্বাস্থ্যবিধি মানা, পুষ্টিকর খাবার খাওয়ানো এবং শীত থেকে সুরক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তাপস কান্তি মজুমদার জানান, “গত তিনদিন ধরে শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে। বেশির ভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। তবে আমরা অতিরিক্ত ওয়ার্ড খোলার প্রস্তুতি নিয়েছি এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শিশুদের ঠান্ডা থেকে রক্ষা করতে গরম কাপড় ব্যবহার করা, ধুলাবালি থেকে দূরে রাখা এবং ঠান্ডা খাবার বা পানীয় থেকে বিরত রাখাই এখন সবচেয়ে জরুরি। সামান্য জ্বর বা কাশি দেখা দিলেও অভিভাবকদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতে, রোগীর সংখ্যা কিছুটা বেশি হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই-তবে সতর্ক থাকা দরকার।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান