ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ১৫-১১-২০২৫ বিকাল ৬:৫৩

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে ধানের শীষে ভোট দিলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি ও দুর্নীতিপূর্ণ কার্যক্রম বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।
বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাটে যে দুরশাসন, চাঁদাবাজি ও অনিয়ম চালানো হয়েছে, জনগণ ধানের শীষে ভোট দিলে এসব অন্যায় চিরতরে বন্ধ হবে।”
তিনি আরও বলেন, “মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের বহু উন্নয়ন কাজ আজও অসমাপ্ত। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সেই সব উন্নয়ন কাজ দ্রুত শেষ করব। কারও তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম আলো, সদস্য সচিব মোহাম্মদ হারুনর রশীদ আজাদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. এবিএম জাকারিয়া।
বিকেল থেকেই কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল এসে জিরো পয়েন্টে সমবেত হতে থাকে। পরে তা এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Aminur / Aminur

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ