ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৫ রাত ১১:৪৫

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম বলেছেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মোল্লা।

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দির মোড়ের বাজারে আজ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, স্থানীয় তরুণ, যুবক ও মুরব্বিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জনগণের কল্যাণের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি গণমানুষের দল। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এ দেশের যা কিছু উজ্জ্বল, গরিয়ান ও মহিয়ান তার সবকিছু জিয়া পরিবারের হাত ধরেই এসেছে। 

এ্যাড. আজিজুর রহমান মোল্লা আরও বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বেই  সাম্য, মানবিক, বৈষম্যহীন নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা ইনশাআল্লাহ। যে বাংলাদেশ হবে আধুনিক ও স্বনির্ভর। শান্তি ও সমৃদ্ধির।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২